Wednesday, 27 January 2016

দশটি কারণঃ কেন বাংলাদেশ এশিয়ার সেরা ওয়ানডে দল? সাইফের ব্লগ।


‘টাইগার্স’ নামে পরিচিত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বিভীষিকাময় ২০১৪ সাল (আফগানিস্তান, হংকং-এর মত আইসিসি সহযোগী সদস্য দলের কাছে দুঃখজনক পার্ফরমেন্সের পর) -এরপর একটি সফল বছর ২০১৫ সাল পার করল। ২০১৬ চলে এসেছে এবং আমরা আশা করছি সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে এবারও। আজ আমরা দেখব গত বছরের  এশিয়ার সেরা ওয়ানডে দলের সাফল্যের পিছনের কিছু বিষয়গুলোতেঃ

ভয়ডরহীন ক্রিকেট
বাংলাদেশ দল নিয়ে কথা বলতে গেলে বর্তমান সময়ে যে ব্যাপারটি সবার আগে আসে তা হল, মাঠে টাইগারদের ভয়ডরহীন খেলা।

বিশ্বকাপ সাফল্য
প্রথমবারের মত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা সন্দেহাতীতভাবে বাংলাদেশী খেলোয়াড়দের ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছে

মূল একাদশে জায়গা পাওয়া নিয়ে লড়াই
ইন-ফর্ম অবস্থায় এনামুল বিজয়, রুবেল হোসেন ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়ে এখন ফিরে আসতে সংগ্রাম করছেন। সহজ ছিল না আল-আমিনের ফিরে আসাটাও।

ধারাবাহিক টপ-অর্ডার
টপ-অর্ডার নিয়ে বাংলাদেশের আক্ষেপ অনেকদিনের। কিন্তু, তামিম-ইমরুল- সৌম্যরা যেন তা বদলাবার পণ করেছেন।

 
চন্দিকা হাতুড়েসিংহে
খেলোয়াড়দের নিয়মিত সাফল্যের মুলে পর্দার পিছনের মূল চরিত্র তো কোচ নিজেই।

মাশরাফির অধিনায়কত্ব
একজন সত্যিকারের যোদ্ধা।পুরো দলের জন্য আটটি অপারেশনের পরও দিব্যি খেলে যাওয়া এই দলপতির থেকে বড় উদাহরণ আর কে হতে পারে?

মানসম্পন্ন পেস আক্রমণ
এতদিন পর্যন্ত স্পিননির্ভর বাংলাদেশের বোলিং আক্রমণকে আজ পথ দেখাচ্ছেন তাসকিন, মুস্তাফিজ, আল-আমিন, রনির মত তরুণ তূর্কিরা।

মুস্তাফিজের আগমণ
কাটার কত্ত কঠিন একটা বিশয়।মুস্তাফিজ না এলে হয়ত ব্যাটসম্যানরা বুঝতোই না।

 লঙ্গার ভার্সনে উন্নতি
যদিও গত বছরের চারটি ড্র টেস্টের তিনটিতে বৈরী আবহাওয়ার অবদান অনেক তথাপি টেস্টে দল হিসেবে বাংলাদেশের উন্নতি অনস্বীকার্য যা স্বল্প-দৈর্ঘ্যের ক্রিকেটে প্রভাব ফেলেছে।

খেলোয়াড়দের আরও দায়িত্বশীল আচরণ
প্রতিটি খেলোয়াড় নিজ নিজ পারফরমান্স, ফিটনেস এবং অন্যান্য ব্যাপারে  আগের থেকে অনেক বেশি  যত্নবান।



‘টিম বাংলাদেশ’ অবশেষে নিজদের খুঁজে পেয়েছে। এই ধারাবাহিক সাফল্য চলতে থাকুক আরও অনেক দিন এই শুভকামনা রইল ARc পরিবারের পক্ষ থেকে।




No comments:

Post a Comment